![]()
ইবি রিপোর্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে শেয়ারদর কমার তালিকায় শীর্ষে রয়েছে মীর আখতার হোসেন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৯ দশমিক ০৯ শতাংশ। সপ্তাহ শেষে প্রতিটি শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ২৫ টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩০ টাকা ৯০ পয়সা।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
পর্যালোচনার তথ্য অনুযায়ী, দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আরএসআরএম স্টিল। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৪ দশমিক ৮৬ শতাংশ। সপ্তাহ শেষে প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৬ টাকা ৩০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইএসএন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৪ দশমিক ৬২ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির দাম দাঁড়িয়েছে ৪০ টাকা ৩০ পয়সা।
দরপতনের তালিকায় আরও যেসব কোম্পানি
বিদায়ী সপ্তাহে ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় আরও রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, সিঙ্গার বাংলাদেশ, আনলিমা ইয়ার্ন ডাইং, কে অ্যান্ড কিউ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং দেশবন্ধু পলিমার।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় কোম্পানিগুলোর শেয়ারদরের পরিবর্তনের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে।