![]()
ইবি রিপোর্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পিএলসি ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। গত বছরের একই সময়ে এ আয় ছিল ৪ টাকা ৩৯ পয়সা।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। পরে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রিমিয়ার ব্যাংকের শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ টাকা ৫২ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৫ টাকা ৪৯ পয়সা।
এদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৭ পয়সা।