• হোম > জাতীয় | দেশজুড়ে | রাজনীতি > জনগণের দাবি মানার আহ্বান জামায়াত আমিরের

জনগণের দাবি মানার আহ্বান জামায়াত আমিরের

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৫৫
  • ১৪

---

ইবি রিপোর্ট

জনগণের দাবি ও রায় মেনে না নিলে সরকারকে এর চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার সকালে সাত দফা দাবিতে ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, সরকার জনগণের দাবি মেনে নিলে তারা সম্মানিত হবে। আর দাবি উপেক্ষা করা হলে এর পরিণতি ভোগ করতে হবে। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যেই তারা মাঠে নেমেছেন উল্লেখ করে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।

সমাবেশ শেষে মুন্সিগঞ্জের জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীদের নিয়ে লংমার্চের গাড়িবহর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে খুলনার উদ্দেশে রওনা হয়।

গণভোটের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার সম্পন্ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, জ্বালানি তেল ও সারের সংকট নিরসন এবং সর্বস্তরে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধসহ মোট সাত দফা দাবিতে এ কর্মসূচি পালন করছে ১১ দলীয় জোট।

লংমার্চটি ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হয়েছে। প্রায় ৪১০ কিলোমিটার দীর্ঘ এ কর্মসূচি খুলনা, যশোর ও ঝিনাইদহ ঘুরে কুষ্টিয়ায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20692 ,   Print Date & Time: Saturday, 31 October 2026, 01:34:35 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh