• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আনলিমা ইয়ার্নের

লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আনলিমা ইয়ার্নের

  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৭:৪৫
  • ২৫

---

ইবি রিপোর্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত আনলিমা ইয়ার্ন ডাইয়িং লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি শূন্য শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৯৯ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৪ পয়সা।

এদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৬০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20666 ,   Print Date & Time: Saturday, 31 October 2026, 10:41:09 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh