• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > আফতাব অটোমোবাইলসের ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

আফতাব অটোমোবাইলসের ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৭:৩৮
  • ৩৩

---

ইবি রিপোর্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলস ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। গত ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। আগের ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ ছিল ১ টাকা ৩৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১৯ পয়সা।

এদিকে ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫ টাকা ৩১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সভাটি হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20662 ,   Print Date & Time: Saturday, 31 October 2026, 10:41:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh