• হোম > অর্থনীতি | দেশজুড়ে | বাণিজ্য | ব্যবসা > ডিসিসিআইয়ের সাবেক সভাপতি ফজলে আর এম হাসান মারা গেছেন

ডিসিসিআইয়ের সাবেক সভাপতি ফজলে আর এম হাসান মারা গেছেন

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৯
  • ২৭

---

ইবি রিপোর্ট

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি ফজলে আর এম হাসান মারা গেছেন। বুধবার (২৮ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে স্থানীয় সময় রাত ১টা ১৫ মিনিটের দিকে বার্ধক্যজনিত জটিলতায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

ডিসিসিআইয়ের প্রকাশিত শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে। ফজলে আর এম হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংগঠনটি।

শোকবার্তায় ডিসিসিআই জানায়, সাবেক এই সভাপতির মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে সংগঠনটি।

এ ছাড়া মরহুমের আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

ফজলে আর এম হাসান একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ) ছিলেন। তিনি ২০০৪ সালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব পালন করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20584 ,   Print Date & Time: Thursday, 29 October 2026, 12:27:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh