• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > কৃষি ব্যাংকের ঋণ বিতরণের অগ্রগতি পর্যালোচনা

কৃষি ব্যাংকের ঋণ বিতরণের অগ্রগতি পর্যালোচনা

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৪:৪২
  • ১৪

---

ইবি রিপোর্ট

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে ভার্চুয়াল পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন।

সভায় কৃষি ও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা, অর্জন এবং অর্জনের হার পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণ কার্যক্রমের অগ্রগতিও আলোচনায় উঠে আসে।

এর মধ্যে ছিল ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম এবং ডাল, তৈলবীজ, মসলাজাতীয় ফসল ও ভুট্টা চাষে ৪ শতাংশ রেয়াতি সুদে কৃষিঋণ বিতরণ কার্যক্রম। এ ছাড়া গম ও ভুট্টা উৎপাদনের জন্য এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ কার্যক্রমের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

আমানত সংগ্রহ ও ঋণ আদায়ে সমন্বিত উদ্যোগের তাগিদ

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্‌তে আলী চলতি অর্থবছরের আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায়, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং রেমিট্যান্স সংগ্রহসহ সার্বিক ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।

তিনি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম, মোহা. খালেদুজ্জামান এবং আবু সাঈদ মো. রওশানুল হক।

এ ছাড়া ব্যাংকের সব বিভাগীয় কার্যালয় ও স্থানীয় মুখ্য কার্যালয়ের মহাব্যবস্থাপক, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, করপোরেট শাখার উপমহাব্যবস্থাপক, মুখ্য আঞ্চলিক ও আঞ্চলিক ব্যবস্থাপক, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা এবং শাখা ব্যবস্থাপকেরা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

সভায় ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি ঋণ আদায়, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং ব্যাংকের অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20457 ,   Print Date & Time: Tuesday, 27 October 2026, 10:33:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh