• হোম > অর্থনীতি | জাতীয় | বাংলাদেশ | ব্যাংক > পে-রোল ব্যাংকিং সেবায় প্রাইম ব্যাংক ও ফার্মা সলিউশনের চুক্তি

পে-রোল ব্যাংকিং সেবায় প্রাইম ব্যাংক ও ফার্মা সলিউশনের চুক্তি

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৯
  • ২৮

---

 

ইবি রিপোর্ট

কর্মীদের বেতন পরিশোধ ও করপোরেট লেনদেন আরও সহজ করতে প্রাইম ব্যাংক পিএলসির সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ফার্মা সলিউশন বাংলাদেশ লিমিটেড। এ লক্ষ্যে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ফার্মা সলিউশনের কর্মীরা বিভিন্ন ব্যাংকিং সুবিধা পাওয়ার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন গ্রহণের সুযোগ পাবেন।

সম্প্রতি প্রাইম ব্যাংকের করপোরেট অফিস প্রাইম ভিউতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং ফার্মা সলিউশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (জেনারেল অ্যাডমিন) পল্লব চক্রবর্তী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় ফার্মা সলিউশনের কর্মীরা প্রাইম ব্যাংকে মুনাফাভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন। পাশাপাশি তাদের জন্য থাকছে ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড, বিভিন্ন লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ এবং ক্রেডিট কার্ডসহ নানা ধরনের ব্যাংকিং সেবা।

এ ব্যবস্থার মাধ্যমে কর্মীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যাংকের বিভিন্ন আর্থিক সুবিধা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের বেতন ব্যবস্থাপনা ও আর্থিক লেনদেন পরিচালনায় প্রযুক্তিনির্ভর সেবা ব্যবহারের সুযোগ তৈরি হবে।

চুক্তির আওতায় ফার্মা সলিউশন বাংলাদেশ লিমিটেডের কর্মীরা প্রাইম ব্যাংকের ওমনি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করতে পারবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন পরিশোধের পাশাপাশি সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন করপোরেট লেনদেনের সুবিধা পাওয়া যাবে।

প্রাইম ব্যাংকের সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটির বেতন ব্যবস্থাপনা আরও সুবিধাজনক হবে। একই সঙ্গে কর্মীদের জন্য স্যালারি অ্যাকাউন্ট, কার্ড, ঋণ ও অন্যান্য আর্থিক সেবা একসঙ্গে ব্যবহারের সুযোগ তৈরি হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন এসভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস এবং সিনিয়র বিডিএম-পে-রোল ব্যাংকিং মো. রবিউল আলম ইসকান্দার।

ফার্মা সলিউশনের পক্ষে অনুষ্ঠানে অংশ নেন ফাইন্যান্স ডিরেক্টর আবু সাঈদ মো. আল মামুন এবং হেড অব এইচআর মো. জাহিদ হোসেন। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20433 ,   Print Date & Time: Tuesday, 27 October 2026, 08:49:52 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh