![]()
ইবি রিপোর্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের তিন কার্যদিবসে ৫৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৪১ কোটি ৪৫ লাখ টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে সায়হাম টেক্সটাইল। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সায়হাম টেক্সটাইলের শেয়ারে। কোম্পানিটির মোট ১৩ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৭ টাকা।
লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফাইন ফুডস। কোম্পানিটির ৫ কোটি ৬০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ছিল ৪৪৩ টাকা ১০ পয়সা।
তৃতীয় অবস্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটারের ৪ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৬১ টাকা ৫০ পয়সায়। অন্যদিকে রেনাটার ৪ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ছিল ৪৪৬ টাকা ৮০ পয়সা।
লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
গত সপ্তাহে ব্লক মার্কেটে গ্রীন ডেল্টার ৩ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৬৩ টাকা ৪০ পয়সায়।
প্রাইম ব্যাংকের ২ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ছিল ২৯ টাকা ৫০ পয়সা। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ২ কোটি ১৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২১৯ টাকা ৬০ পয়সায়।
এ ছাড়া জিকিউ বলপেনের ২ কোটি ১৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ছিল ৬০৮ টাকা ৬০ পয়সা। প্রিমিয়ার ব্যাংকের ১ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৫ টাকা ৬০ পয়সায়।
তালিকার দশম কোম্পানি এপেক্স স্পিনিং মিল। গত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪০৫ টাকা ৮০ পয়সায়।
ডিএসইর ব্লক মার্কেটে বড় অঙ্কের শেয়ার লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে সায়হাম টেক্সটাইলের লেনদেন অন্যগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।