• হোম > জাতীয় | বাংলাদেশ > গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস

গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস

  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৪:০৮
  • ২৮

---

ইবি রিপোর্ট

কোনো মামলায় গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়ার পাশাপাশি দেশটি থেকে ফেরত পাঠানোর ঝুঁকিও থাকতে পারে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে মার্কিন ভিসা পাওয়ার অযোগ্য হিসেবে বিবেচিত হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস।

শনিবার (২৪ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ বিষয়ে সতর্ক করা হয়। পোস্টে গ্রেপ্তারের সম্ভাব্য প্রভাব তুলে ধরে ভিসাধারীদের সতর্ক করেছে মার্কিন কর্তৃপক্ষ।

দূতাবাসের পোস্টে বলা হয়, ‘আপনি গ্রেপ্তার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।’

এদিকে, এর আগে আরেকটি পোস্টে যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসায় কোন ধরনের কার্যক্রমে অংশ নেওয়া যায়, সে বিষয়ে তথ্য দিয়েছিল দূতাবাস। ওই পোস্টে ভিসাটির অনুমোদিত ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

দূতাবাসের তথ্য অনুযায়ী, বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে পর্যটন ও অবকাশযাপনের পাশাপাশি কেনাকাটা করা যায়। এ ছাড়া বন্ধু ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক এবং বিভিন্ন সভা ও সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

তবে এই ভিসার আওতায় সব ধরনের কাজ করার অনুমতি পাওয়া যায় না। দূতাবাস জানিয়েছে, বি১/বি২ ভিসা সাধারণত যুক্তরাষ্ট্রে চাকরি করা কিংবা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করার অনুমতি দেয় না।

ভিসার শর্ত ও অনুমোদিত কার্যক্রম সম্পর্কে সঠিক ধারণা রাখা ভ্রমণকারীদের জন্য জরুরি। দূতাবাসের সাম্প্রতিক সতর্কবার্তায় গ্রেপ্তারের কারণে ভিসা বাতিল, যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হওয়ার সম্ভাবনার বিষয়টি তুলে ধরা হয়েছে।

#যুক্তরাষ্ট্রেরভিসা #মার্কিনদূতাবাস #ভিসানিয়ম #বাংলাদেশ #USVisa #USEmbassy #VisaRules #TravelGuidelines


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20243 ,   Print Date & Time: Saturday, 24 October 2026, 09:51:41 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh