• হোম > জাতীয় | দেশজুড়ে | স্বাস্থ্য > হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২০৭

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২০৭

  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১৬:১৪
  • ১৪

---

ইবি রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ জনে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩২ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২০০ জন, সিলেটে ১২৫ জন, বরিশালে ৯৪ জন, খুলনায় ৮১ জন, ময়মনসিংহে ৬৫ জন, রংপুরে ৩০ জন এবং রাজশাহীতে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি প্রায় ২ লাখ রোগী

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৩ হাজার ৬০৮ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন হাসপাতাল ছেড়েছেন।

একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জনে। তাঁদের মধ্যে ২৩ হাজার ২৪৮ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যানে নিশ্চিত হাম এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর হিসাব আলাদাভাবে তুলে ধরা হয়েছে। দুই শ্রেণির মৃত্যুর সংখ্যা মিলিয়ে চলতি বছরে মোট প্রাণহানি ১ হাজার ২০৭ জনে পৌঁছেছে


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20154 ,   Print Date & Time: Thursday, 22 October 2026, 12:43:03 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh