![]()
ইবি রিপোর্ট
সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ শেষে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৪৮ মিনিটে বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা মোংলা জেটিতে পৌঁছান তিনি। সফরসূচি অনুযায়ী, বিকেলে মোংলা বন্দরের জেটি ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। দিনের কর্মসূচি শেষে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার। সেখান থেকে নলিয়ান লঞ্চঘাটে পৌঁছে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন তিনি।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি।
সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন তারেক রহমান। পরে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান এলাকায় অবতরণ করে সেখান থেকে নৌপথে মোংলায় যান তিনি।
সফরসূচি অনুযায়ী, মধ্যাহ্নবিরতির পর বেলা ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা সাড়ে ৩টায় তাঁর প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে।
মোংলা সফরের কর্মসূচি শেষ করে বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।