• হোম > জাতীয় | প্রধানমন্ত্রী | বাংলাদেশ > নলিয়ান থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

নলিয়ান থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪১
  • ২৫

---

ইবি রিপোর্ট

খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে পৌঁছে স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি। পরে পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনে যান এবং সকাল ১০টা ৪৮ মিনিটে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নলিয়ান এলাকায় সকাল থেকেই মানুষের ভিড় জমে। তাঁকে একনজর দেখার জন্য স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্থানে অপেক্ষা করেন। নলিয়ান বাজার মোড়ে অপেক্ষমাণ শত শত মানুষের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। এ সময় কয়েকজনের সঙ্গে করমর্দনও করেন তিনি।

বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে করে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণের পর প্রধানমন্ত্রী পায়ে হেঁটে কোস্টগার্ডের পন্টুনে পৌঁছান। সেখান থেকে নৌপথে তাঁর পরবর্তী গন্তব্য মোংলার উদ্দেশে যাত্রা শুরু হয়। সকাল ১০টা ৪৮ মিনিটে নৌযানে করে তিনি মোংলার পথে রওনা দেন।

প্রধানমন্ত্রীর এ সফরে তাঁর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

এ ছাড়া সফরসঙ্গীদের মধ্যে ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন এবং জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নলিয়ান বাজার এলাকায় স্থানীয় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাঁকে স্বাগত জানাতে সকাল থেকেই সেখানে অপেক্ষা করেন অনেকে। নলিয়ান থেকে মোংলার উদ্দেশে যাত্রা শুরুর আগে তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20095 ,   Print Date & Time: Thursday, 22 October 2026, 08:07:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh