• হোম > জাতীয় | বাংলাদেশ | বিশ্ব সংবাদ > লন্ডনে মহিউদ্দিন আহমেদ জিন্টুকে নাগরিক সংবর্ধনা

লন্ডনে মহিউদ্দিন আহমেদ জিন্টুকে নাগরিক সংবর্ধনা

  • মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ২১:২৫
  • ২৬

---

ইবি রিপোর্ট

 

যুক্তরাজ্য শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা মহানগর জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন আহমেদ জিন্টুকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত সোমবার (১৯ অক্টোবর ২০২৬) লন্ডনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কামাল আহমেদ সিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতালির বলোনিয়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএনএ রিংকু খান।

---

অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা তেজগাঁও কলেজের সাবেক সহসভাপতি নাসির উদ্দীন জুয়েল রাঢ়ী, টিএম গিয়াস উদ্দিন মহাবিদ্যালয়ের সাবেক আহ্বায়ক বাবুল ভূইয়া, সাবেক ছাত্রনেতা সুলতান সরদার, ইতালির জেনোভা বিএনপির সাবেক সহসভাপতি সোহাগ সিকদার, ইতালির বলোনিয়া বিএনপির সাবেক সভাপতি মনোয়ার মোরশেদ মাহিন, সাবেক ছাত্রনেতা আবু বাককার মৃধা ও ফরহাদ ঢালী।

এ ছাড়া বক্তব্য দেন বিএনপি নেতা আলম সিকদার, রিপন মুন্সি, সুমন চোকদার, লিটু ময়না, খোকন খান, নজরুল হাওলাদার, সেলিম সরদার ও শিপন মাঝিসহ অনেকে।

---

আয়োজকেরা জানান, সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাজ্যে বসবাসরত শরীয়তপুরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20063 ,   Print Date & Time: Tuesday, 20 October 2026, 05:46:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh