• হোম > দেশজুড়ে > গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের স্টোরের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের স্টোরের আগুন নিয়ন্ত্রণে

  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১৮:০৯
  • ২৮

---

ইবি রিপোর্ট

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৪টা ২২ মিনিটে ভবনটির নিচতলার স্টোরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বিকাল ৪টা ৩৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর, কোনাবাড়ী ও গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশনের মোট ছয়টি ইউনিট কাজ করে। তাদের প্রচেষ্টায় বিকাল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/19807 ,   Print Date & Time: Saturday, 17 October 2026, 01:48:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh