![]()
ইবি রিপোর্ট
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
নাসির উদ্দিন সাথী কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা। এ নিয়ে তাকে পাঁচটি মামলায় গ্রেফতার দেখানো হলো বলে জানিয়েছেন তার আইনজীবী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এবার প্রতারণার মামলায় গ্রেফতার তৌহিদ আফ্রিদি, দোয়া চাইলেন বাবা
গত ১৩ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুল ওহিদ সাথীকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনের ওপর শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত। এদিন সাথীকে আদালতে হাজির করা হলে উভয়পক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেন।