• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে | পুঁজিবাজার > ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে উসমানিয়া গ্লাস

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে উসমানিয়া গ্লাস

  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৭:৫৩
  • ৩৬

---

ইবি রিপোর্ট

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৪ অক্টোবর) দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি পিএলসি। দিনটিতে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮২ শতাংশ।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮১ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে টেকনো ড্রাগস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ।

দরবৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি, এটলাস বাংলাদেশ, রহিমা ফুড, প্রভাতী ইন্স্যুরেন্স, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম এবং এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড।

বুধবারের লেনদেনে এসব কোম্পানি ডিএসইর দরবৃদ্ধির শীর্ষ দশের তালিকায় জায়গা করে নিয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/19594 ,   Print Date & Time: Wednesday, 14 October 2026, 11:22:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh