![]()
ইবি রিপোর্ট
দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের যাতায়াত সহজ করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে যাত্রীদের বাড়তি চাপ সামলাতে পাঁচটি ট্রেনের সাপ্তাহিক বিরতি সাময়িকভাবে বাতিল করা হয়েছে। এ ছাড়া ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন, রেললাইন ও সেতুর নিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে ঢাকা স্পেশাল-৩। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে টুরিস্ট স্পেশাল-১ ও টুরিস্ট স্পেশাল-২ চলাচল করবে ২০, ২৩ ও ২৪ অক্টোবর। এ ছাড়া ২৪ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চট্টগ্রাম স্পেশাল-৪।
পাঁচ ট্রেনের সাপ্তাহিক বিরতি বাতিল
পূজার ছুটিতে যাত্রীদের চাপ সামলাতে পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে।
পশ্চিমাঞ্চলের তিনটি ট্রেনেরও সাপ্তাহিক বিরতি বাতিল করা হয়েছে। এর মধ্যে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবরের এবং পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবরের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে।
এ ছাড়া মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের সাপ্তাহিক বিরতিও বাতিল করা হয়েছে।
নিরাপত্তা ও যাত্রীসেবায় বাড়তি প্রস্তুতি
রেলওয়ে জানিয়েছে, পূজার ছুটিতে যাত্রী পরিবহণ নির্বিঘ্ন রাখতে ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রেললাইন ও সেতুর নিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে নজরদারি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
বিশেষ ট্রেন চালু ও সাপ্তাহিক বিরতি বাতিলের মাধ্যমে ছুটির সময়ে বাড়তি যাত্রীচাপ সামলানো এবং যাতায়াত আরও সহজ করাই রেলওয়ের এ উদ্যোগের লক্ষ্য।