• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে | পুঁজিবাজার > ডিবিএইচের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় কমেছে

ডিবিএইচের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় কমেছে

  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৩:৩০
  • ১৯

---

ইবি রিপোর্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। তবে চলতি বছরের প্রথম নয় মাসে শেয়ারপ্রতি আয় গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এরপর প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে বলে ডিবিএইচ সূত্রে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ২৪ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ টাকা ৬০ পয়সা।

অন্যদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৩ টাকা ৯৮ পয়সা। গত বছরের একই সময়ে এ আয় ছিল ৩ টাকা ৬৭ পয়সা।

এ হিসাবে, নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩১ পয়সা।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৫২ টাকা ৩ পয়সা।

তৃতীয় প্রান্তিকে আয় কমলেও প্রথম নয় মাসে শেয়ারপ্রতি আয় বৃদ্ধির তথ্য উঠে এসেছে কোম্পানিটির প্রকাশিত আর্থিক প্রতিবেদনে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/19558 ,   Print Date & Time: Thursday, 15 October 2026, 07:00:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh