• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > দরবৃদ্ধির শীর্ষে আজিজ পাইপস, শেয়ার বেড়েছে ৯.৯৭ শতাংশ

দরবৃদ্ধির শীর্ষে আজিজ পাইপস, শেয়ার বেড়েছে ৯.৯৭ শতাংশ

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৫:১৯
  • ১৫

---

ইবি রিপোর্ট

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (১১ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে রয়েছে আজিজ পাইপস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবসে আজিজ পাইপসের শেয়ারদর ছিল ৮৬ টাকা ৩০ পয়সা। রোববার লেনদেন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ টাকা ৯০ পয়সায়।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ পেপার প্রোডাক্টস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৭১ শতাংশ।

এ ছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো সালাম ক্রিসেন্ট ফিনিশিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ন্যাশনাল ব্যাংক পিএলসি, এবি ব্যাংক পিএলসি, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/19348 ,   Print Date & Time: Sunday, 11 October 2026, 11:14:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh