• হোম > > ফেসবুক পোস্ট : স্যালুট বীর যোদ্ধা… আল্লাহ বেহেশত নসীব করুন !

ফেসবুক পোস্ট : স্যালুট বীর যোদ্ধা… আল্লাহ বেহেশত নসীব করুন !

  • বুধবার, ২৯ এপ্রিল ২০২০, ১৮:২০
  • ৭৯৫

কনস্টেবল মোঃ জসিম উদ্দিন

করোনা মোকাবেলায় মাঠ পর্যায়ের প্রধান সম্মুখ যোদ্ধা বাংলাদেশ পুলিশের এক গর্বিত সদস্য কনস্টেবল মোঃ জসিম উদ্দিন (৪০) করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

করোনাযুদ্ধে আত্মউৎসর্গকারী মোঃ জসিম উদ্দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের একটি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। করোনাকালে অর্পিত দায়িত্ব পালনকালে হঠাৎ করে জ্বরে আক্রান্ত হ‌লে গত ২৫ এপ্রিল ২০২০ খ্রিঃ তাঁর নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর থেকেই তিনি কোয়ারেন্টাইনে ছিলেন।

কিন্তু গতকাল ২৮ এপ্রিল ২০২০ খ্রিঃ মঙ্গলবার রাতে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় হঠাৎ করেই বে‌শি অসুস্থ হয়ে পড়‌লে তাঁকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক রাত ১০টায় জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

আজ ২৯ এপ্রিল ২০২০ খ্রিঃ সকালে আইইডিসিআর থেকে জানানো হয়, মোঃ জসিম উদ্দিন করোনা পজেটিভ ছিলেন অর্থাৎ তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন।

এবারে করোনায় আমরা দেশবাসী দেখলাম আমাদের পুলিশ বাহিনী কতটা মানবিক ! খাদ্য সামগ্রী বিতরণ, সচেতন করা, বাসায় খাবার পৌঁছে দেয়া, রোগী নিয়ে যাওয়া, লাশ কাঁধে নেয়া, জানাজা পড়া ও কবর দেয়া কোথায় নেই তাঁরা… !

সুত্রঃ ইফতেখারুল ইসলাম, এডিসি, ঢাকা


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1875 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 02:51:57 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh