
ইবি রিপোর্ট
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সংঘর্ষের সময় পুলিশের গাড়ি ও বিভিন্ন গণমাধ্যমের গাড়ি ভাঙচুরের পাশাপাশি সিটি করপোরেশনের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম জানান, ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ঘটনাস্থলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক উপস্থিত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।