• হোম > দেশজুড়ে | পুঁজিবাজার > ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড অবসায়ন হচ্ছে

ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড অবসায়ন হচ্ছে

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯
  • ১২

---

ইবি রিপোর্ট

বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড অবসায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫ অনুযায়ী ফান্ডটি বিলুপ্ত করার উদ্যোগ নিয়েছে এর ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোং পিএলসি (বিজিআইসি)। এ বিষয়ে ইতোমধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পাওয়া গেছে।

ফান্ডটির সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লভ্যাংশ, রিফান্ড কিংবা অন্য কোনো ধরনের দাবি থাকলে তা নির্ধারিত সময়ের মধ্যে জানাতে বলা হয়েছে। বিজিআইসি জানিয়েছে, এসব দাবির বিষয়ে আগামী ২৬ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

দাবি বা পাওনা সংক্রান্ত আবেদন করতে সংশ্লিষ্টদের বিজিআইসির ট্রাস্টি ও ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করতে বলা হয়েছে। রাজধানীর ৪২ দিলকুশায় অবস্থিত বিজিআইসির কার্যালয়ে এ আবেদন জমা দেওয়া যাবে।

ফান্ডটির অবসায়ন প্রক্রিয়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫-এর আওতায় পরিচালিত হচ্ছে। এ প্রক্রিয়ায় ফান্ডের সঙ্গে সংশ্লিষ্ট পাওনা বা দাবির বিষয়গুলো নির্ধারিত সময়ের মধ্যে ট্রাস্টির কাছে উপস্থাপনের সুযোগ রাখা হয়েছে।

উল্লেখ্য, ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিল ইউনিভার্সাল ফিন্যান্সিয়াল সলিউশনস (ইউএফএস)। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হামজা আলমগীরের বিরুদ্ধে কয়েকটি ফান্ডের তহবিল আত্মসাতের অভিযোগ রয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, প্রায় তিন বছর আগে ইউএফএসের ব্যবস্থাপনা পরিচালক হামজা আলমগীর কয়েকটি ফান্ডের তহবিল আত্মসাৎ করে বিদেশে পালিয়ে গেছেন। এর মধ্যে ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ডও রয়েছে।

এই ঘটনার পর সংশ্লিষ্ট ফান্ডগুলোর কার্যক্রম নিয়ে নতুন করে ব্যবস্থা নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড অবসায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

ফান্ডটির কোনো লভ্যাংশ, রিফান্ড বা অন্য কোনো দাবি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে ট্রাস্টি বিজিআইসি। নির্ধারিত সময়ের মধ্যে দাবির বিষয়টি জানাতে সংশ্লিষ্টদের ২৬ অক্টোবরের মধ্যে বিজিআইসির ট্রাস্টি ও ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18520 ,   Print Date & Time: Wednesday, 30 September 2026, 09:36:41 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh