• হোম > অর্থনীতি | পুঁজিবাজার > বঙ্গজের ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

বঙ্গজের ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১
  • ৭

---

ইবি রিপোর্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেড ২০২৫-২০২৬ হিসাববছরের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডাররা এই লভ্যাংশ পাবেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এরপর শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির সর্বশেষ হিসাববছরে শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ২৪ পয়সা। এর আগের হিসাববছরে শেয়ারপ্রতি আয় ছিল ২৮ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে।

আলোচিত হিসাববছরে বঙ্গজের শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৫২ পয়সা। আগের বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৩৮ পয়সা।

এদিকে, ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১০ পয়সা।

লভ্যাংশ ঘোষণার পাশাপাশি কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখও জানিয়েছে। আগামী ১২ নভেম্বর বেলা ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।

এজিএমে শেয়ারহোল্ডারদের অংশগ্রহণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ অক্টোবর। নির্ধারিত রেকর্ড তারিখ অনুযায়ী শেয়ারধারীরাই এজিএমে অংশগ্রহণ ও ঘোষিত লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে বিবেচিত হবেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18383 ,   Print Date & Time: Tuesday, 29 September 2026, 08:50:30 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh