• হোম > জাতীয় | দেশজুড়ে > অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল

অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৭
  • ১৩

---

ইবি রিপোর্ট

অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্যোশাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল তার পোস্টে বলেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে এবং মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাট  গুরুতর ফৌজদারি অপরাধ। কিন্তু এগুলো শুধু অপরাধের মধ্যে সীমাবদ্ধ নয়। এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড রাষ্ট্রের আইন ও কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ-এর মতো কিছু।

সরকারকে অবশ্যই এসব অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। শুধু মাঠের ফুট সোলজারদের না, নেপথ্যে যারা আছে তাদেরও আইনের আওতায় আনতে হবে।

অপরাধ প্রতিরোধে ব্যর্থতার পেছনে কিছু বাস্তব সীমাবদ্ধতা বা যুক্তি থাকতে পারে। কিন্তু অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধীকে শনাক্ত, গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে ব্যর্থতার কোনো অজুহাত থাকতে পারে না।

এসব গুরুতর অপরাধ সরকারের জন্য স্পষ্ট ওয়েক-আপ কল। অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18238 ,   Print Date & Time: Sunday, 27 September 2026, 11:51:04 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh