• হোম > দেশজুড়ে > ধানমন্ডি ২৭ নম্বরে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

ধানমন্ডি ২৭ নম্বরে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৫
  • ৩৪

---

 

ইবি রিপোর্ট

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে ককটেল দুটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর সোয়া ১২টার দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থলটি মোহাম্মদপুর ও ধানমন্ডি থানার সীমান্তবর্তী এলাকায় পড়েছে। বিস্ফোরণের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

একটি সূত্রের দাবি, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজন সদস্য সেখানে জড়ো হয়ে এ ঘটনা ঘটিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে এখনো এ দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি। ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার পর ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তদন্তের পর বিস্ফোরণের প্রকৃত কারণ এবং আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18098 ,   Print Date & Time: Saturday, 26 September 2026, 02:34:32 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh