• হোম > জাতীয় | প্রধানমন্ত্রী | বাংলাদেশ > গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৭
  • ২৬

---

 

ইবি রিপোর্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেলে এ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান, সাশ্রয়ী ভ্যাকসিন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং দেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়।

এ সময় থানা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন তারা। পাশাপাশি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিক্ষণ, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ এবং এআই-সমন্বিত ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম গড়ে তোলার পরিকল্পনাও আলোচনায় উঠে আসে।

বৈঠকে বাংলাদেশের জনস্বাস্থ্যসেবা আরও বিস্তৃত ও আধুনিক করার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17953 ,   Print Date & Time: Wednesday, 23 September 2026, 11:13:03 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh