• হোম > জাতীয় | বাংলাদেশ > ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫০
  • ১৭

---

 

ইবি রিপোর্ট

রাজধানী ঢাকায় অফিস খোলার বিষয়ে ফেসবুকের মালিকানাধীন মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের কার্যক্রম নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শামা ওবায়েদ বলেন, মেটার সঙ্গে তাদের অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে ঢাকায় অফিস খোলার বিষয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বৈঠকে থাকার কথা থাকলেও সময়ের কারণে তিনি অংশ নিতে পারেননি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ঢাকায় অফিস খোলার বিষয়ে মেটা খুবই আগ্রহী। বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ভারতের চেয়েও বেশি—এমন যুক্তি তুলে ধরে ঢাকাকে মেটার কার্যক্রমের ফোকাল পয়েন্ট করার বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।

বৈঠকে বাংলাদেশের সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি দেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে মেটার সহযোগিতার বিষয়েও কথা হয়েছে বলে জানান শামা ওবায়েদ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17903 ,   Print Date & Time: Wednesday, 23 September 2026, 11:21:16 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh