• হোম > জাতীয় > ডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের এবার মাঠে নামার আহ্বান

ডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের এবার মাঠে নামার আহ্বান

  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫২
  • ১৫

---

ইবি রিপোর্ট

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধে সারা দেশে তিন মাসব্যাপী বিশেষ ডিজিটাল সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এ কর্মসূচিতে সাধারণ নাগরিকের পাশাপাশি কনটেন্ট নির্মাতাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ কিংবা কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য সবার আগে প্রয়োজন ব্যক্তিগত ও সামাজিক পর্যায় থেকে সচেতন হওয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রভাবের বিষয়টি তুলে ধরে ড. মুহিত বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সঠিক তথ্যের সময়োপযোগী প্রচার ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমাতে সহায়তা করতে পারে।

তিনি বিশেষ করে তরুণ প্রজন্ম, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের এই জাতীয় উদ্যোগে যুক্ত হওয়ার তাগিদ দেন। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, ডেঙ্গুর লক্ষণ ও প্রাথমিক চিকিৎসার মতো জরুরি বার্তাগুলো রিলস, স্টোরি কিংবা সৃজনশীল ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়ার পরামর্শ দেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে বহু কনটেন্ট ক্রিয়েটর এ প্রচারণায় যুক্ত হয়েছেন।

আগামী তিন মাস দেশব্যাপী এ ক্যাম্পেইনের আওতায় ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে ব্যাপক সচেতনতামূলক তথ্য প্রচার করা হবে। একই সঙ্গে নাগরিকদের নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানানো হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17820 ,   Print Date & Time: Monday, 21 September 2026, 12:26:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh