• হোম > জাতীয় | দেশজুড়ে > দৌলতদিয়ায় টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

দৌলতদিয়ায় টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০১
  • ১৩

---

ইবি রিপোর্ট

রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির অনেকাংশ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচল করা বাসটির নাম নিউ ক্লাসিক্যাল। বাসটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন।

বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম।

তিনি জানান, রাত সোয়া ১টার দিকে দৌলতদিয়া টার্মিনালে দাঁড়িয়ে থাকা লোকাল বাসটিতে স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটিতে কীভাবে আগুন ধরেছে, সেটি এখনই বলা যাচ্ছে না। খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, টার্মিনালের পাশেই পুলিশ ডিউটিরত অবস্থায় ছিল। আগুনের ঘটনা দেখে দ্রুত পুলিশ ঘটনাস্থলে আসে। তবে বাসটিতে কেউ ছিল না। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17747 ,   Print Date & Time: Sunday, 20 September 2026, 10:07:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh