• হোম > জাতীয় | দেশজুড়ে | রাজনীতি > যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে

যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩
  • ৬

---

ইবি রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের চার নেত্রীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পৌরশহরের কলেজপাড়া এলাকায় গোপন বৈঠকের প্রস্তুতিকালে আখাউড়া থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতার নেত্রীরা হলেন— আখাউড়া উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগ নেত্রী রোকসানা আক্তার (৪২), আখাউড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুব মহিলা লীগ নেত্রী রেখা খানম (৪২), উপজেলা যুব মহিলা লীগ নেত্রী ফাতেমা বেগম (৪০) ও নাজমা বেগম (৩৬)।

আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলা যুব মহিলা লীগ নেত্রী ফাতেমা বেগমের কলেজপাড়াস্থ বাসভবনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের গোপন বৈঠকের প্রস্তুতি চলছে— এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেত্রী ফাতেমা বেগমসহ ওই চারজনকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17613 ,   Print Date & Time: Friday, 18 September 2026, 04:01:08 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh