• হোম > জাতীয় | দেশজুড়ে > ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান করলো আবুল খায়ের গ্রুপ

১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান করলো আবুল খায়ের গ্রুপ

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২২
  • ১৩

---

ইবি রিপোর্ট

নতুন বিনিয়োগ

ফরিদপুর ও কুষ্টিয়ায় এই চার পাটকলে কর্মসংস্থান হয়েছে ১৫ হাজার শ্রমিকের। ফরিদপুরের রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায়। এতে পাটকলটির শ্রমিক বেকার হয়ে পড়েন। তবে এই কারখানা সম্প্রতি আবুল খায়ের গ্রুপের হাতে চালু হয়েছে। এখন পাটকলটিতে উৎপাদিত পণ্য রপ্তানি হচ্ছে। 

শুধু রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ নয়, আরও বেশ কয়েকটি বন্ধ পাটকল চালু করছে আবুল খায়ের গ্রুপ। সেগুলো মধ্যে আছে ফরিদপুরের দাহমাশী জুট ইন্ডাস্ট্রিজ, ফরিদপুর জুট ফাইবার্স এবং কুস্টিয়া জুট ইন্ডাস্ট্রিজ। কারখানা চারটি এখন পাটপণ্য উৎপাদন করছে আবুল খায়ের গ্রুপ।

জানা যায়, পাটকলগুলো থেকে বছরে ৮০ হাজার মেট্রিক টন পাটের সুতা ও পাটজাত পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছে আবুল খায়ের গ্রুপ। চলতি বছরে অর্থাৎ ২০২৬ সালের ডিসেম্বরে মধ্যে ১২০ কোটি ডলার বা ১ হাজার ৫০০ কোটি টাকার পাটের সুতা রপ্তানি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। তুরস্ক ও চীনসহ অন্যান্য দেশে এই পাটপণ্য রপ্তানি হয়।

জানতে চাইলে আবুল খায়ের গ্রুপের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগাল শেখ শাবাব আহমেদ বলেন, পাটপণ্যের ব্যবসা মূলধন নিবিড়। দেশের বেসরকারি খাতে অনেক পাটকল বর্তমানে বন্ধ। সে কারণে আমরা নতুন কারখানা না করে বন্ধ কারখানার সঙ্গে কাজ করেছি। সম্প্রতি পাট ব্যবসায় নামার অংশ হিসেবে বেসরকারি খাতের চারটি বন্ধ পাটকল চালু করেছি। এতে চার কারখানায় ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হয়। এ ছাড়া সরকারি বন্ধ ৩–৪টি পাটকল নেওয়ার আবেদনও করেছে আবুল খায়ের গ্রুপ।

শেখ শাবাব আহমেদ আরও বলেন, ‘ভবিষ্যতে বেশি মূল্যের (ভ্যালু অ্যাডেড পণ্য) পাটপণ্য উৎপাদনের জন্য আমরা চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, বাংলাদেশের পাটের মান উন্নত। পরিবেশবান্ধ্বব এই পণ্যটির বাজারও আছে। সে জন্য আমাদের প্রতিষ্ঠান পাটপণ্যে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এতে পরোক্ষভাবে হলেও পাটচাষীদের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17520 ,   Print Date & Time: Thursday, 17 September 2026, 10:02:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh