
ইবি রিপোর্ট
দীর্ঘ বিরতির পর পুনরায় বাংলাদেশের তৈরি পোশাক খাতের শীর্ষস্থানীয় প্রদর্শনী ‘বাটেক্সপো ২০২৬ ও প্রথমবারের মতো বাংলাদেশ অ্যাপারেল রোড শো- হংকং ২০২৬ এর আয়োজন, বিজিএমইএ-জাপান ডেস্ক চালুসহ বর্তমান বোর্ডের কৌশলগত বিভিন্ন উদ্যোগ এবং দেশের তৈরি পোশাক খাতের সাম্প্রতিক জরুরি ইস্যু নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন বিজিএমইএ এর সভাপতি জনাব মাহমুদ হাসান খান।
সংবাদ সম্মেলনের সময়সূচি ও স্থান:
• তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৬
• সময়: দুপুর ১২:০০ ঘটিকা
• স্থান: বিজিএমইএ সভা কক্ষ, বিজিএমইএ কমপ্লেক্স, উত্তরা, ঢাকা।
কভার করার জন্য একান্তভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
বিঃ দ্রঃ- গাড়ীর ব্যবস্থা থাকবে। বেলা ১০:৩০ ঘটিকায় কারওয়ান বাজারস্থ টিসিবি ভবনের সামনে থেকে গাড়ী ছাড়বে। যোগাযোগঃ ০১৯১৩৫২৯৮৭০ ।