• হোম > অর্থনীতি > বিল্ডকন-উড এক্সপোসহ চার আন্তর্জাতিক প্রদর্শনী বসুন্ধরা আইসিসিবিতে

বিল্ডকন-উড এক্সপোসহ চার আন্তর্জাতিক প্রদর্শনী বসুন্ধরা আইসিসিবিতে

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৭
  • ১৪

---

 

ইবি রিপোর্ট

রাজধানী ঢাকায় শুরু হতে যাচ্ছে নির্মাণ অবকাঠামো, কাঠশিল্প, ইন্টেরিয়র এবং সোলার পণ্যবিষয়ক চারটি আন্তর্জাতিক প্রদর্শনী। আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি) এক্সপো ভিলেজে এসব প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

প্রদর্শনীগুলো হলো—‘১০ম বাংলাদেশ বিল্ডকন’, ‘১০ম বাংলাদেশ উড এক্সপো’, ‘ইন্টেরিয়র এক্সপো’ এবং ‘সোলার বাংলা এক্সপো’। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস ও ফিউচারেক্স ট্রেড যৌথভাবে এসব আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনীগুলোর নলেজ পার্টনার হিসেবে থাকছে ‘ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ’ (আইডিবি)। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে নির্মাণ অবকাঠামো, কাঠশিল্প, অভ্যন্তরীণ নকশা বা ইন্টেরিয়র এবং সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শনের সুযোগ থাকবে। একই ভেন্যুতে চারটি ভিন্ন খাতের আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজনের ফলে সংশ্লিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা ও দর্শনার্থীদের জন্য বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে।

আয়োজকরা জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন হবে। হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) মহাপরিচালক ড. প্রকৌশলী গিয়াসউদ্দিন হায়দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করবেন।

১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে প্রদর্শনীগুলো ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বসুন্ধরা আইসিসিবির এক্সপো ভিলেজে আয়োজিত এই চার প্রদর্শনীতে নির্মাণ, কাঠ, ইন্টেরিয়র ও সৌরবিদ্যুৎ খাতের সংশ্লিষ্ট পণ্য ও সেবা একসঙ্গে তুলে ধরা হবে।

আয়োজকদের আশা, এসব প্রদর্শনী সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি নতুন পণ্য, প্রযুক্তি ও সেবার সঙ্গে দর্শনার্থীদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি করবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17435 ,   Print Date & Time: Wednesday, 16 September 2026, 09:32:48 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh