• হোম > কর্পোরেট > ‘সিটিজেনস ইসলামিক’ নামে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম চালু করল সিটিজেনস ব্যাংক

‘সিটিজেনস ইসলামিক’ নামে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম চালু করল সিটিজেনস ব্যাংক

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০১
  • ২৩

---

 

ইবি রিপোর্ট

‘শুদ্ধ ব্যাংকিং, সমৃদ্ধ আগামী’ স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম চালু করেছে সিটিজেনস ব্যাংক পিএলসি। নতুন এ কার্যক্রমের নাম দেওয়া হয়েছে ‘সিটিজেনস ইসলামিক’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটিজেনস ব্যাংক এ তথ্য জানিয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব আনুষ্ঠানিকভাবে ‘সিটিজেনস ইসলামিক’ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন পরিচালক, কর্মকর্তা ও শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান; পরিচালক মোখলেসুর রহমান, এস এম শফিকুল হক ও মো. রফিকুল আলম; স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান এ কে এম শহীদুল হক; ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন।

এ ছাড়া শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ, কমিটির সদস্য মুফতি মুহাম্মদ আবু ইউসুফ খান ও মুফতি মঈনুল ইসলাম এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফ উপস্থিত ছিলেন।

ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ব্যাংকিং কার্যক্রম চালুর ফলে ধর্মীয় বিশ্বাস ও আর্থিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অংশীদারত্বভিত্তিক ব্যাংকিং সেবাপ্রত্যাশী গ্রাহকেরা বিভিন্ন শরিয়াহসম্মত ব্যাংকিং সুবিধা পাবেন।

এর আওতায় গ্রাহকেরা শরিয়াহসম্মত হিসাব, সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি শরিয়াহভিত্তিক আর্থিক সেবা প্রত্যাশী গ্রাহকদের জন্য নতুন একটি সুযোগ তৈরি হলো।

সিটিজেনস ব্যাংক জানিয়েছে, ‘সিটিজেনস ইসলামিক’ শুধু ব্যক্তিগত গ্রাহকদের জন্য নয়, ব্যবসা ও উৎপাদনশীল খাতের জন্যও নতুন সম্ভাবনা তৈরি করবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্প খাত এবং বিভিন্ন উৎপাদনশীল খাতের জন্য নতুন ও সম্প্রসারিত অর্থায়নের সুযোগ সৃষ্টি হবে।

ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে গ্রাহকদের আর্থিক চাহিদা ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেবা দেওয়ার পাশাপাশি উদ্যোক্তা ও উৎপাদনশীল খাতে অর্থায়নের পরিধি বাড়ানোর সুযোগ তৈরি হবে।

‘সিটিজেনস ইসলামিক’ চালুর মাধ্যমে সিটিজেনস ব্যাংক পিএলসি তাদের ব্যাংকিং সেবার পরিধিতে ইসলামিক ব্যাংকিংকে আনুষ্ঠানিকভাবে যুক্ত করল। নতুন এ কার্যক্রমের মাধ্যমে শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা প্রত্যাশী গ্রাহক এবং বিভিন্ন ব্যবসা ও উৎপাদনশীল খাতের জন্য ব্যাংকিং সুবিধা সম্প্রসারণের লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17427 ,   Print Date & Time: Wednesday, 16 September 2026, 09:35:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh