
ইবি রিপোর্ট
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান।
মাজারে অবস্থান করে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.)-এর রওজা জিয়ারত করেন এবং ফাতেহা পাঠ করেন। এ সময় তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করেন।
পরে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে শাহজালালের মাজার প্রাঙ্গণ থেকে রওনা দেন রাষ্ট্রপতি।
এর আগে দুপুর ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির গাড়িবহর সুরমাপাড়ের সার্কিট হাউজে পৌঁছায়। সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়।
গার্ড অব অনার গ্রহণের পর রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে মাজার এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। গুরুত্বপূর্ণ স্থান ও প্রবেশপথগুলোতে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়। রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।