• হোম > জাতীয় | বাংলাদেশ > সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আ

সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আ

  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮
  • ১২

---

 

ইবি রিপোর্ট

এক দিনের সফরে সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটের দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা স্বাগত জানান।

সিলেট সফরে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এ ছাড়া সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায়ও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। সফরের কর্মসূচির স্থান, যাতায়াতের পথ এবং নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি রাষ্ট্রপতির যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে। এক দিনের সফর শেষে রাষ্ট্রপতির সিলেট ত্যাগ করার কথা রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17349 ,   Print Date & Time: Tuesday, 15 September 2026, 08:51:27 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh