• হোম > অর্থনীতি > ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিতের নির্দেশ

১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিতের নির্দেশ

  • সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১
  • ১০

---

ইবি রিপোর্ট

১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানিসংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদেশ অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতায় আমদানি করা এসব কটন সুতার ক্ষেত্রে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানির বিষয়ে এনবিআরের দেওয়া আদেশটি পুনর্বিবেচনার জন্য স্থগিত করতে বলা হয়েছে।

এ বিষয়ে গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-৮ শাখা থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে জাতীয় রাজস্ব বোর্ডের গত ৭ সেপ্টেম্বরের আদেশটি অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করার অনুরোধ জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতায় ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানিসংক্রান্ত আদেশটি অধিকতর পর্যালোচনার নিমিত্তে স্থগিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিতে এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের গত ৭ সেপ্টেম্বরের আদেশ নম্বর ৫১/২০২৬/কাস্টমস/৫১৯-এর সূত্র উল্লেখ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-৮ শাখার উপপ্রধান মোহাম্মদ খায়রুল আলম স্বাক্ষরিত চিঠিটি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

এর মাধ্যমে ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের বিষয়ে এনবিআরের দেওয়া আদেশটি আপাতত অধিকতর পর্যালোচনার আওতায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17286 ,   Print Date & Time: Monday, 14 September 2026, 08:41:30 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh