• হোম > জাতীয় | প্রধানমন্ত্রী | বাংলাদেশ > লিফট নয়, সিঁড়ি দিয়ে উঠে কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী

লিফট নয়, সিঁড়ি দিয়ে উঠে কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী

  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৪
  • ১০

---

 

ইবি রিপোর্ট

কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কৃষি খাতের বর্তমান অবস্থা ও মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে বৈঠকে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছেন প্রধানমন্ত্রী।

এর আগে বৈঠকে যোগ দিতে বাংলাদেশ সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় প্রধানমন্ত্রী লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে হেঁটে ওঠেন।

বিকেলে সচিবালয়ে পৌঁছে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে যোগ দেন তিনি। সেখানে কৃষি খাতের বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17276 ,   Print Date & Time: Sunday, 13 September 2026, 03:22:00 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh