• হোম > চট্টগ্রাম | দেশজুড়ে > বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪

  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২
  • ৭

---

 

ইবি রিপোর্ট

চট্টগ্রাম নগরীতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের চালকসহ চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কক্সবাজার জেলার ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়ার মিফতা, মোরশেদ ও ফেরদৌস আলম এবং কক্সবাজার সদরের নাপিতখুলি এলাকার মাইক্রোবাসচালক মো. হাসান।

কর্ণফুলী থানার এসআই জাকির হোসেন জানান, চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসের যাত্রীরা কক্সবাজার জেলার ঈদগাঁও এলাকায় ফিরছিলেন।

পথে গাড়িটি শিকলবাহা কলেজ বাজার এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে চারজন নিহত হন।

পুলিশের এই কর্মকর্তা জানান, দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হয়। কী কারণে কাভার্ডভ্যানটি দ্রুতগতিতে ইউটার্ন নেওয়ার চেষ্টা করছিল, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17224 ,   Print Date & Time: Sunday, 13 September 2026, 06:13:35 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh