• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী, বেগুন ১৪০ টাকা

রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী, বেগুন ১৪০ টাকা

  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯
  • ১১

---

ইবি রিপোর্ট

কয়েক দিনের বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির সরবরাহ কমে দাম আবারও বেড়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে গোল বেগুন। প্রতি কেজি এর দাম ১৪০ টাকা। তবে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে, প্রতি কেজি ৩০ টাকা।

বাজারে পটল ৮০ টাকা, বরবটি ১২০ টাকা, ঝিঙা, ধন্দুল ও চিচিঙ্গা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লম্বা বেগুনের দাম ১০০ টাকা। এ ছাড়া করলা ও শসা ৮০ টাকা, টমেটো ১০০ টাকা, গাজর ১৪০ টাকা এবং কচু ও মিষ্টি কুমড়া ৬০ টাকা কেজি।

কাঁচা মরিচের দাম প্রতি কেজি ১৬০ টাকা। ঢ্যাঁড়স ৬০ টাকা, লাউ ৬০ থেকে ৭০ টাকা প্রতি পিস এবং কাঁচা কলা ৪০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।

মালিবাগ বাজারে আসা বেসরকারি চাকরিজীবী জাহিদুর রহমান বলেন, গত সপ্তাহের তুলনায় সবজির দাম বেড়েছে।

রামপুরা বাজারের বিক্রেতা তোফাজ্জল হোসেন বলেন, কয়েক দিনের বৃষ্টিতে সরবরাহ কিছুটা কমেছে। পাইকারি বাজারেও সবজির দাম বেড়েছে। তার মতে, সবচেয়ে বেশি দাম বেগুনের, আর সবচেয়ে কম পেঁপের। বৃষ্টি থেমে গেলে দাম আবার কমে আসবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17103 ,   Print Date & Time: Sunday, 13 September 2026, 03:40:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh