• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > মাছ-মুরগি-ডিমের বাজারে স্বস্তি নেই, চাপে নিম্নবিত্তরা

মাছ-মুরগি-ডিমের বাজারে স্বস্তি নেই, চাপে নিম্নবিত্তরা

  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২
  • ১১

---

ইবি রিপোর্ট

রাজধানীর বাজারে মাছ, মুরগি ও ডিমের দামে এখনো স্বস্তি ফেরেনি। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়ে ১৫০ থেকে ১৫৫ টাকায় উঠেছে। মাছের দামে বড় পরিবর্তন না থাকলেও কোনো কোনো প্রজাতির দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।

বাজারে প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি, হাইব্রিড ও লেয়ার মুরগির দাম কেজিতে ১০ টাকা কমেছে। সোনালি ৩১০ থেকে ৩২০ টাকা, হাইব্রিড ২৯০ থেকে ৩০০ টাকা এবং লেয়ার ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

চাষের পাঙাশ প্রতি কেজি ২৩০ টাকা ও তেলাপিয়া ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪৫০, বড় রুই ৪৫০ থেকে ৫০০ এবং ট্যাংরা ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভেটকি ৪০০ থেকে ৫৫০, মৃগেল ২৫০ থেকে ৩০০, বাইম ৬০০ থেকে ৮০০ এবং দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, মাছের বাড়তি দামে নিম্নবিত্ত ও সীমিত আয়ের মানুষ বেশি চাপে পড়েছেন। আবুল হোসেন নামে এক দিনমজুর বলেন, পাঙাশ ও তেলাপিয়ার দামও এখন বেশি।

ডিম ব্যবসায়ী মাছুম জানান, প্রতি ডজন ডিম ১৫০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17101 ,   Print Date & Time: Sunday, 13 September 2026, 03:01:04 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh