
ইবি আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ার অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। শনিবার (১২ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহুর এই সফরের কঠোর নিন্দা জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নেতানিয়াহুর এই সফরকে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এটিকে আন্তর্জাতিক আইনের ব্যত্যয় বলেও আখ্যা দেওয়া হয়েছে।
সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসন ও লঙ্ঘন বন্ধের আহ্বান জানিয়েছে সৌদি আরব। পাশাপাশি ১৯৭৪ সালের সৈন্য প্রত্যাহার চুক্তির প্রতি সম্মান দেখানোর ওপরও জোর দিয়েছে দেশটি। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এসব পদক্ষেপ জরুরি বলে মনে করে রিয়াদ।
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজকে সঙ্গে নিয়ে বুধবার সিরিয়ার অধিকৃত জাবাল আল-শেখ এলাকা পরিদর্শন করেন নেতানিয়াহু। সেখানে তিনি দাবি করেন, জাবাল আল-শেখ থেকে ইয়ারমুক নদী পর্যন্ত পুরো অঞ্চলের ওপর ইসরায়েল অভূতপূর্ব ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছে।
নেতানিয়াহুর এই সফরের প্রতিবাদ জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তারা সফরটিকে