• হোম > আন্তর্জাতিক > পুতিন-মোদির বৈঠকে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য পরিকল্পনা

পুতিন-মোদির বৈঠকে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য পরিকল্পনা

  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭
  • ৫

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

 ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে নয়াদিল্লিতে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে প্রতিরক্ষা, বেসামরিক পারমাণবিক জ্বালানি, সার, গুরুত্বপূর্ণ খনিজ, উৎপাদন, রেলওয়ে ও ইস্পাত খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই নেতা।

বৈঠকে ২০৩০ সালের মধ্যে ভারত ও রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে রাশিয়ার তৈরি সু-৫৭ যুদ্ধবিমান ভারতকে বিক্রির সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পায়।

এ ছাড়া রাশিয়া থেকে ভারতের তেল আমদানি, নিরাপদ জ্বালানি সরবরাহ এবং ইউক্রেন যুদ্ধের শান্তি প্রচেষ্টার বিষয়েও দুই নেতা আলোচনা করেন।

বৈঠকের একপর্যায়ে মোদি পুতিনকে প্রাচীন তামিল সাহিত্যকর্ম ‘তিরুক্কুরাল’-এর রুশ ভাষার অনুবাদ উপহার দেন।

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ১৩ সেপ্টেম্বর পুতিনের ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17080 ,   Print Date & Time: Friday, 11 September 2026, 04:12:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh