• হোম > অর্থনীতি | বাণিজ্য | সারাদেশ > দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা

দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা

  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৯
  • ৮

---

 

ইবি রিপোর্ট

দেশের বাজারে সোনার দাম ফের কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সোনার নতুন দাম কার্যকর হয়েছে। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত ওই বৈঠকের পর নতুন মূল্যতালিকা প্রকাশ করে সংগঠনটি।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।

অর্থাৎ নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকায়।

অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯১ টাকা।

বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে শুক্রবার সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি ব্যবসাপ্রতিষ্ঠানে নতুন দামে সোনা ও রুপা বিক্রি কার্যকর হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17067 ,   Print Date & Time: Friday, 11 September 2026, 11:58:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh