• হোম > জাতীয় | দেশজুড়ে | বিনোদন > জাপান-বাংলাদেশ সহযোগিতায় মিরপুরে নতুন রেস্টুরেন্ট

জাপান-বাংলাদেশ সহযোগিতায় মিরপুরে নতুন রেস্টুরেন্ট

  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৫
  • ১৯

---

ইবি রিপোর্ট

জাপানি নান্দনিকতা ও আতিথেয়তার ভাবনার সঙ্গে বাঙালি খাবারের ঐতিহ্য মিলিয়ে ঢাকার মিরপুরে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘কুল সামুরাই জাপান রেস্টুরেন্ট এন্ড ক্যাফে’। আগামী ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৩টায় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।

মিরপুর-১০ এলাকায় বিআরটিএ মসজিদের পশ্চিম পাশে অবস্থিত নতুন এই রেস্টুরেন্ট ও ক্যাফেটি জাপান ও বাংলাদেশের সহযোগিতার একটি উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, জাপানি নান্দনিকতা ও অতিথি আপ্যায়নের ধারণার সঙ্গে খাঁটি বাঙালি স্বাদের ঐতিহ্যকে তুলে ধরাই প্রতিষ্ঠানটির মূল ভাবনা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জনপ্রিয় অভিনয়শিল্পী কেয়া পায়েলের। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান (অব.), ব্রিগেডিয়ার জেনারেল ওমর ফারুক (অব.) এবং গৌতম সাহা।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কুল সামুরাই জাপান রেস্টুরেন্ট এন্ড ক্যাফের চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল হুদা (রোজেন)। জাপানি কো-অর্ডিনেটর হিসেবে থাকবেন ইয়োশিহিদে ওহাটা।

আয়োজকদের আশা, জাপানি আতিথেয়তার ধারণা এবং বাঙালি খাবারের ঐতিহ্যের সমন্বয়ে নতুন এই উদ্যোগ ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করবে। মিরপুরের ব্যস্ত এলাকায় নতুন রেস্টুরেন্ট ও ক্যাফেটির যাত্রা স্থানীয় খাদ্যপ্রেমীদের জন্য নতুন একটি আয়োজন হিসেবে যুক্ত হতে যাচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17003 ,   Print Date & Time: Thursday, 10 September 2026, 12:23:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh