
ইবি রিপোর্ট
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, কর পরিশোধ না করার বিষয়ে দায়ের করা রিটের ওপর জারি করা রুল খারিজ করে এ রায় দেওয়া হয়েছে। একই সঙ্গে তিন অর্থবছরের জন্য গ্রামীণ কল্যাণকে মোট ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এর ফলে এনবিআরের দাবি করা ওই করের অর্থ পরিশোধের বিষয়ে গ্রামীণ কল্যাণের দায় বহাল থাকল। আদালতের রায়ের পর প্রতিষ্ঠানটিকে নির্ধারিত কর পরিশোধ করতে হবে।
এর আগে এনবিআরের দাবি করা করের অর্থ পরিশোধ না করার জন্য গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হয়। ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেছিলেন। শুনানি শেষে বৃহস্পতিবার রুলটি খারিজ করে দেন হাইকোর্ট।
হাইকোর্টের এ রায়ের মাধ্যমে তিন অর্থবছরে গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের বিষয়টি নিষ্পত্তি হলো।