• হোম > অর্থনীতি | দেশজুড়ে > সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১১
  • ২৩

---

ইবি রিপোর্ট

চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৯০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১১ হাজার ১১৯ কোটি ২০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। 

বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, গত বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৮৮ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে দুই দশমিক ৭০ শতাংশ।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৬৭৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে ৫৭৮ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১৬ দশমিক ৪০ শতাংশ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/16981 ,   Print Date & Time: Thursday, 10 September 2026, 11:07:48 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh