• হোম > জাতীয় | দেশজুড়ে > বসুন্ধরা মেডিকেল সিটির শেয়ার বিক্রি ও বুকিং মেলা শুরু

বসুন্ধরা মেডিকেল সিটির শেয়ার বিক্রি ও বুকিং মেলা শুরু

  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩
  • ২৬

---

ইবি রিপোর্ট

ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) শুরু হয়েছে ‘বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল’ প্রকল্পের শেয়ার বিক্রি ও বুকিং মেলা। এক হাজার শয্যার আন্তর্জাতিক মানের এই হাসপাতাল প্রকল্পে থাকছে দুই হাজার শেয়ার। বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন সুবিধা নিয়ে আয়োজিত এ মেলার উদ্বোধন করেছেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান।

উদ্বোধনী অনুষ্ঠানে আহমেদ ইব্রাহিম সোবহান বলেন, আধুনিক স্থাপত্য ও বিশ্বমানের স্বাস্থ্যসেবার লক্ষ্য নিয়ে বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতালের নির্মাণকাজের সূচনা হচ্ছে।

আধুনিক ঢাকায় নির্মিতব্য এ প্রকল্পে থাকবে ১ হাজার শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল। প্রকল্পটি চালু হলে উন্নত ও সমন্বিত চিকিৎসাসেবার পাশাপাশি বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়বে।

আহমেদ ইব্রাহিম সোবহান বলেন, এস রহমান প্রপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিকা রাখবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য প্রকল্পটি দীর্ঘমেয়াদে মূল্য ও সম্ভাবনা তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বসুন্ধরা গ্রুপ আধুনিক অবকাঠামো নির্মাণের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে আসছে। বসুন্ধরা মেডিকেল সিটিও সেই ধারাবাহিকতার অংশ। আধুনিক অবকাঠামো, উন্নত চিকিৎসাসেবা ও মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে প্রকল্পটি বাস্তবায়নে এস রহমান প্রপার্টিজের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ।

মেলাটি ​১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থী ও বিনিয়োগকারীদের জন্য এটি খোলা থাকবে। এস রহমান প্রপার্টিজের সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত হতে যাওয়া এ প্রকল্পে বিনিয়োগকারীদের জন্য রয়েছে বিশেষ ছাড়, সহজ কিস্তি, চিকিৎসাসেবায় ছাড় এবং কার পার্কিংয়ের মালিকানার মতো বিভিন্ন সুযোগ।

এ ছাড়া শেয়ার কিনে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি বিজয়ী হওয়ার সুযোগও রাখা হয়েছে। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান এস রহমান প্রপার্টিজের চেয়ারম্যান এস এম শাহিদুর রহমান জানান, হাসপাতাল প্রকল্পের শেয়ারের পাশাপাশি মেডিকেল শপ ও ডক্টরস চেম্বারেও বিনিয়োগ করা যাবে।

তানভীর বসুন্ধরা গ্রুপ ও এস রহমান প্রপার্টিজের অংশীদারত্বে নির্মিতব্য এই হাসপাতালটি বসুন্ধরা আবাসিক এলাকার পাশাপাশি সারাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এবং স্থানীয়দের বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উদ্যোক্তারা।

আগ্রহীরা সরাসরি মেলায় গিয়ে কিংবা প্রতিষ্ঠানের ওয়েবসাইট (bashundharamedicalcity.com) ও করপোরেট কার্যালয়ে যোগাযোগ করে প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এ ছাড়া প্রকল্প সম্পর্কে জানতে এস এম শহীদুর রহমান, চেয়ারম্যান, এস রহমান গ্রুপের সঙ্গে যোগাযোগ করা যাবে।

মোবাইল : ০১৩১৮-১৬০৬৫৫।
ই-মেইল: contact@srahmanproperties.com।

হেড অফিস: জেসিএক্স বিজনেস টাওয়ার, লেভেল-১২, ব্লক-আই, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/16957 ,   Print Date & Time: Thursday, 10 September 2026, 11:08:23 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh