• হোম > দেশজুড়ে > সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন

সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন

  • বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩
  • ৬

---

ইবি রিপোর্ট

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মনোয়ার হোসেন চৌধুরী ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে গাইবান্ধা-৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি পরাজিত হন। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একই আসন থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাতিজা মাসুম লুমেন।

তিনি বলেন, ‘বড় আব্বা নম্র, ভদ্র ও সৎলোক ছিলেন। তার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাইছি।’


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/16911 ,   Print Date & Time: Wednesday, 9 September 2026, 07:14:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh